শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ পরিদর্শনে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২০ 🪪
পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান কাজের অগ্রগতি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জ জেলার বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসর) এম. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ এর পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান প্রকল্পের খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতির প্রশংসা করেন।
সাখাওয়াত হোসেন শিশুশ্রম বন্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন- কিছুতেই শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না এবং কর্মকর্তা ও সকল শ্রমিকের রক্তের গ্রুপ সহ সকলকে তিনি নেমপ্লেট ব্যবহারের কথা বলেন।
এছাড়াও সাখাওয়াত হোসেন আরও বলেন- আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জাহাজ শিল্প যাহাতে আরও বেশী অগ্রাধিকার পায় এবং আমাদের শিল্প উন্নত মানের ও বিশ্বে পছন্দনীয় হয় এরকম কর্মপরিকল্পনা আমাদের থাকতে হবে। তবেই আমাদের কর্ম সার্থক হবে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ বলেন- বাংলাদেশে আমাদের এখানে তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ ও কার্গো বোর্ড সহ বিভিন্ন ধরনের নৌ-যান। দেশের প্রযুক্তিবিদ ও নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, জাহাজ নির্মাণ শিল্পের নিজস্ব টেকনিশিয়ান শ্রমিকগণ এ প্রতিষ্ঠানে কাজ করছেন। জাপান ও চীন সহ অন্যান্য দেশের তুলনায় কম খরচে রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশীরাও আমাদের বাংলাদেশে এ-ই বিকাশমান নির্মাণ শিল্পে বিশাল বিনিয়োগে আগ্রহী।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. এডভাইজার লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার মোহাম্মদ হালিম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল, নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল হক, কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মোঃ মহসিন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102