মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ 🪪
 নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি ‘রাসেল গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি করে রাজপথ দখল করে বিক্ষোভ সমাবেশ করে। 
বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পাশে ১নং রেলগেইট এলাকায় অবস্থিত ‘রাসেল গার্মেন্টস’ এর পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি করে রাজপথে নেমে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় দীর্ঘ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়।
বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক। এ সময় তিনি সকল শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার নিখুঁত সমাধান দেন। শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক শ্রমিক অসন্তোষের সমাধানের বিষয়ে রাসেল গার্মেন্টসের মালিক মো. আক্কাস উদ্দিন মোল্লার সাথে সাক্ষাৎ করেন। এরপর মালিকের আশ্বাসে শ্রমিকরা আবার নিজ নিজ কাজে ফিরে যায়।
এরপর বিকেলে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিগত মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেন মালিক কর্তৃপক্ষ। বর্তমানে ঐ কোম্পানিতে আর কোন শ্রমিক অসন্তোষ নেই বলে জানান গার্মেন্টসের কর্মকর্তা এজিএম মো. মোস্তফা ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102