মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪১০ 🪪
 বৈষম্য বিরোধী ছাত্র- জনতার সাথে সরকারি বাহিনীর গত জুলাই- আগষ্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান আন্দোলনে গুরুতর আহতদের এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা করা হয়।
সোমবার ৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আফরিন আশরাফ এর সভাপতিত্বে ও আদনান তাহসান’র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হক।
তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন বৈষম্য আন্দোলনে আহত- নিহতদের সকল প্রকার আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য বর্তমান সরকার কাজ করছে। তাছাড়া সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে আহতদের আর্থিক সহায়তা প্রদান করছে। সরকারের কাছে নারায়ণগঞ্জের গুরুতর আহত মাহবুবের জন্য উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চিঠি দিয়েছি।  সরকার আশ্বস্ত করেছেন সবসময় আহতদের পাশে থাকবে। জেলা প্রশাসক হিসেবে আমি যতটুকু সহায়তা দরকার আমরা করছি আর ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
এ সময় ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সানজানা সেলিম বর্ষা ও আমন্ত্রিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বৈষম্য আন্দোলনে গুরুতর আহত প্রায় ১৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে। তাছাড়া আহতদের উন্নত সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ হতে ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসার সেবা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102