বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৬ 🪪
 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাসা বাড়ীর বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ ডাকাতির ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরিফ হোসেন উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর এলাকায় পরিবার নিয়ে ২তলা ভবনের দ্বিতীয় তলায় মা, স্ত্রী ও দুটি ছেলে সন্তান নিয়ে বসবাস করেন। গত রোববার রাত সাড়ে ১১টায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন নিজ নিজ কক্ষে ঘুমিয়ে যান। পরে রাত ৩টার দিকে দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৮/১০ জনের একদল ডাকাত কৌশলে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল তার হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেধেঁ পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে আলমারীতে থাকা নগদ অর্থ ও স্বর্ণলংকার সহ প্রায় ৮ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আরিফ হোসেন বলেন, ডাকাতদের মুখ কাপড় দিয়ে বাধা ছিল তবে ডাকাতরা স্থানীয় ভাষায় কথা বলেছে। তাদের গায়ে গেঞ্জি ও প্যান্ট পড়া ছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারি বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102