বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

র‌্যাবের হাতে বক্তাবলীর রশিদ মেম্বার আটক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ 🪪

র‌্যাবের হাতে বক্তাবলীর রশিদ মেম্বার আটক

ডেইলি  নারায়ণগঞ্জ ডট কম : চট্টগ্রামে র‌্যাবের এক বিশেষ অভিযানে নারায়নগন্জ জেলার বক্তাবলী এলাকার রশিদ মেম্বার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।

সোমবার (২১ই অক্টোবর) চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৭ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টা সহ একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে । 

আটককৃত রশিদ মেম্বার হলেন ফতুল্লা বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানে ছাত্র আন্দোলনের নাশকতা ও হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী রশিদ মেম্বর (৫০)কে আটক করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রশিদ মেম্বর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিন ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে ধৃত আসামী রশিদ মেম্বর (৫০)’সহ তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোড সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। উক্ত ঘটনায় অনেক নিরীহ ছাত্র ককটেল, দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102