মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ 🪪
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে চাঁদা দাবি বিষয়ে মিথ্যাচার করার প্রতিবাদ সমাবেশ করেছে বারদী ইউনিয়নের  সবস্তরের জনগন
১৩ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার বারদী নতুন মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময়  শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মৎস্যজীবি দলের নেতা সেলিম হোসেন দীপু,জহিরুল,মীর্জা মুন্না,সামসুল হক,ইব্রাহিম, এনামুল হক মীঠু,মুকুল,সাগর বাদশা,ডা সানাওয়ার,আনোয়ার রাজিবসহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জাতীয় দৈনিক ও স্থানীয় একটি পত্রিকায় বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থেকে তিনজন বিএনপির নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়ে তা সত্য নয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনজন নেতা রাত দিন মন্দির পাহাড়া দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন তাদের আচরণেস সন্তুষ্ট।একটি কু চক্রী মহল যে প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস বলেন, আমার কাছে কেউ চাঁদা দাবি করেননি। পত্রিকার প্রতিবেদনে দেখলাম আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমি নাকি বলেছি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বিএনপি নেতারা। আমার সঙ্গে কোন ব্যক্তি বা সাংবাদিকের কোন কথা হয়নি। কিভাবে আমার বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলধার বলেন বারদী হিন্দু অধ্যাষিত এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও বারদীতে হয়নি। মিথ্যা প্রতিবেদন করে সম্মান ক্ষুন্ন করেছেন। প্রতিবেদনে যা বলা হয়েছে এখানে উল্টো চিত্র ছিল।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102