বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ বারের (২০২৪-২০২৫)সালের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ 🪪
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির  ( ২০২৪- ২৫ ) সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ৮ই সেপ্টেম্বর ) দুপুর দুইটায় নারায়ণগঞ্জ বার ভবনে নবনির্বাচিত কমিটি  দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির এড, রফিক আহমেদ ও এড, মোঃ শাহ আলম খানের কাছ থেকে এড, সরকার হুমায়ুন কবির ও এড, এইচএম আনোয়ার হোসেন প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেল দায়িত্ব গ্রহণ করেন।

পরে জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুলেল  শুভেচ্ছা জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির নব- নির্বাচিত আইনজীবীরা হলেন:- সিনিয়র সহ- সভাপতি এড, আজিজ আল মামুন, সহ-সভাপতি এড, মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড,আলম খান, কোষাধ্যক্ষ  এড, জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এড, শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এড, সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এড, রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড, আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক এড, ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এড, মোজাম্মেল হক মল্লিক শিপলু, সদস্যরা এড, ফাতেমা আক্তার, এড, নুরুল কাদের সোহাগ, এড, আবুল কালাম আজাদ, এড, মোঃ সুমন মিয়া ও এড, আকতার হোসেন।

এর আগে গত ( ২৫শে আগস্ট)  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এড, সরকার হুমায়ুন কবির ও এড,এইচ এম হোসেন আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, এড. আজিজুর রহমান মোল্লা, এড. রাকিবুর হাসান শিমুল, মশিউর রহমান শাহিন, এড. শিমা সিদ্দিকী সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102