বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

মানুষের উপকারের চেষ্টা করবে বিজয় তোমার হবেই–মোহাম্মদ হাতেম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৬ 🪪
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আমি ধৈর্য ধরে এতদিন এগোচ্ছিলাম। এখানে এতদিন ছিলাম এই কারণে যে, আমি যদি থাকি তাহলে আমি যেমন এই সেক্টরের উপকার করতে পারবো, পলিসি তৈরি করতে পারবো। এই পলিসিটা আমার ব্যবসার জন্য যেমন উপকারি হবে, পাশাপাশি সবার ব্যবসার জন্যও উপকারি হবে। আমি দায়িত্বে না থাকাকালে,  এখন যেমন সবাই এনবিআর, কাস্টমস সহ বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারে, তখন আর আসতে পারতো না। আর এই পর্যন্ত ছিলাম বলেই, আল্লাহ আমাকে এই জায়গাটিতে বসিয়েছেন।

 

মঙ্গলবার (২৭শে আগস্ট) সন্ধ্যায় নিটিং ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎকালে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও  বলেন, আমার সাথে এমন অনেক হয়েছে যে, কেউ একজন এর,আমি জানি সে আমার শত্রু; তার জন্য আমি সবচেয়ে বেশি করি। এতে, আল্লাহ যেমন খুশি হবেন এবং সেও যে এতদিন শত্রুতা করছেন এটাও সে ভুলে যাবে। আমি বলবো, সততার সাথে মানুষের উপকার করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার বিজয় হবেই। যা আমার ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি, নিটিং ইন্ডাস্ট্রিজ বাচঁলে আমরাও বাচবো। তোমরা না বাচঁলে আমরাও বিপদে পরবো।

এসময় নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ারের ও সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার  নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102