শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সত্য তুলে ধরুন, তা আমাদের বিরুদ্ধে গেলেও আপত্তি নেই’: সাংবাদিকদের উদ্দেশ্যে এনডিএ চেয়ারম্যান রাজিব BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন

নাসিম ওসমান স্মৃতি সংসদ’র উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৪ 🪪
নিজস্ব সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সংসদ’র উদ্যোগে আর্ত মানবতার সেবায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে হাজীগঞ্জ পানিরকল যুব সমাজের আয়োজনে নারায়ণগঞ্জ জেলার ৩টি স্থানে যথাক্রমে হাজীগঞ্জ বাজার, গোদনাইল জালকুড়ী রোড ও সিদ্ধিরগঞ্জ সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় সর্বমোট ২৫০০ পিস কম্বল বিতরণ করা হয়।
যুবলীগ নেতা মোঃ আমির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব আজমেরী ওসমান।
শীতবস্ত্র কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন- আমরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। দুস্থ ও অসহায় মানুষ সহ পথশিশুদের অনেক কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য শীতার্ত মানুষের পাশে থেকে আমরা কিছুটা হলেও শীত নিবারণের চেষ্টা করছি। এতে অসহায় মানুষদের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব। তিনি ছিন্নমূল ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মোঃ শামীম হায়দার, মোঃ নাসির, মোঃ আবু বক্কর, মোঃ রবিন, রাসেল, রনি, লিটন, রহমান, তোফাজ্জল, সুমন, হৃদয়, শাওন, জিন্দান প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102