মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সালাম – স্বপন- শাওন প্যানেলের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩৪ 🪪
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সালাম – স্বপন- শাওন 
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইউনিয়নের বর্তমান সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি আবদুস সালাম সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন।
এ-ই প্যানেলে সহ সভাপতি পদে দৈনিক খবরের পাতার ইমামুল হাসান স্বপন ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন জয়,অর্থ সম্পাদক পদে সময় টেলিভিশনের শওকত এ সৈকত প্রতিদ্বন্দিতা করবেন। কার্যকরী কমিটির সদস্য পদে বাংলাভিশনের আফজাল হোসেন পন্টি, ইনডিপেনডেন্ট টিভির হাসান  উল রাকিব, মাছরাঙা টিভির আনিসুর রহমান জুয়েল, আমাদের সময়ের মিজানুর রহমান, আরটিভির শাহাদাত হোসেন স্বপন,আজকের পত্রিকার সাবিত আল হাসান প্রতিদ্বন্দিতা করবেন।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নির্বাচন কমিশনার বিমল রায়,খন্দকার শাহ আলম ও ফজলুল হক রুমন রেজা নির্বাচন কমিশনার হিসেবে গতকাল বিকেলে মনোনয়ন পত্র জমা গ্রহন করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102