বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’ সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭২ 🪪
বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা  এবং মৃতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ই মার্চ) বাদ আসর ডিক্রীরচর বাজারস্থ ফরায়েজী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলনের সভাপতি ও ময়ালী প্রধান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাহাদুরপুর পীর ও বাংলাদেশ ফরায়েজি আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি  আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
বক্তাবলী পরগনা ফরায়েজী আন্দোলন এর মহাসচিব মুফতি মাওলানা ফেরদাউসুর রহমান  এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন,পীর সাহেবের ছোট ভাই আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন বারী,সহ সভাপতি মোঃ জালাল,সহ সভাপতি শাহাদাত হোসেন,সহ সভাপতি আব্দুল কাদির মেম্বার,সহ সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী,সহ সাধারণ সম্পাদক মোকতার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ,  সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব জয়নাল আবেদীন, জাহাঙ্গীর ভান্ডারী, মোকতার হোসেন মেম্বার,কোষাধ্যক্ষ রাকিবউদ্দিন মাস্টার,প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর আস্তানার খলিফা মাওলানা আতাউল হক সরকার, এসটি আলমগীর সরকার, মোঃ ওমর ফারুক, আব্দুল ওয়াহাব সরকার মেম্বার,সদস্য আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজালাল মাইকেল সহ সহস্রাধিক ভক্ত ও মুরীদ গন।
পরে মৃতদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102