শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সফল দিপু-জীবন এক করে দিলেন ভাই-বোন’কে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৯ 🪪
দীর্ঘদিনের শত্রুতাকে ধুয়েমুছে ভাই-বোনকে দিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব। এই দিক থেকে সফল হয়েছেন সাংবাদিক আরিফ আলম দিপু ও সাংবাদিক রফিকুল ইসলাম জীবন। নারায়ণগঞ্জের উত্তর মেরু’র প্রভাবশালী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং নারায়ণগঞ্জের দক্ষিণ মেরু’র প্রভাবশালী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে এক করে দিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব আর এই দায়ত্বটা পালন করেছেন সভাপতি-সেক্রেটারী সহ প্রেসক্লাবের সকলে মিলে।

 নারায়ণগঞ্জের রাজনীতিতে ডাঃ সেলিনা হায়াত আইভী ও একেএম শামীম ওসমান সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। দীর্ঘ সময় একে অপরের বিরুদ্ধে নেগেটিভ বক্তব্য দিয়ে ভাই-বোনের সম্পর্ক ছিন্ন করে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন। এবার তা মুছে দিয়ে একে অপরের ভাই-বোন হয়ে নারায়ণগঞ্জকে যানযট ও হাঁকার মুক্ত রাখতে শপথ নিয়েছেন।

এদিকে ভাই-বোনকে মিলিয়ে দেওয়ার জন্য সর্বত্রেই প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ পুরো সাংবাদিক সমাজ। কিছুদিন আগেও যারা একে অপরের মুখোমুখি হতেন না তারা আজ ভাই-বোন হয়ে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা নিয়েছেন। এটা শুধু নারায়ণগঞ্জ প্রেসক্লাবের জন্য সম্ভব হয়েছে প্রেসক্লাব যদি তাদের নিয়ে গোল টেবিলের আয়োজন না করতো তাহলে আজ হইতো আইভী-শামীম ভাই-বোন হয়ে নারায়ণগঞ্জ বাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা নিতেন না। সর্বশেষ এই ভাই-বোনকে মিলিয়ে নারায়ণগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করলো নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102