বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন 

আমলাপাড়ায় নির্বাচনী প্রচারনায় মতবিনিময় সভায় – সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য ও লাঙ্গল মার্কার পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কেএম সেলিম ওসমান বলেছেন, আপনারা যদি ভোট দিতে না যান সারা বিশ্বের কাছে আমরা লজ্জা পাব। আমাদের মানুষ নাকি ভোট দিতে জানে না। এবার যুদ্ধ ৭ তারিখে। এটার জন্য বন্দুক-পিস্তল লাগবে না। আপনার হাতে ব্যালট পেপার দেওয়া হবে। ব্যালটে একটা সিল দিলেন তো একজন রাজাকারকে হত্যা করলেন। একজন অগ্নিসন্ত্রাসকে হত্যা করলেন।

শনিবার (৩০শে ডিসেম্বর) বিকা‌লে আমলাপাড়া গার্লস স্কুল এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার এলাকার এমন কোনো মসজিদ বাকি ছিল না যেখানে আমার জন্য দোয়া হয়নি। আমার কাজিম ভাই বলেন, ৮০ শতাংশ কাজ হয়ে গেছে। আমি বলি মাত্র ২০ শতাংশ হয়েছে, আরও ৮০ শতাংশ কাজ বাকি। আমি পরিশ্রম করেছি। আমি রাস্তার ধারে মুরগি বিক্রি করেছি, বাস চালিয়েছি। আজকের ইয়াং ছেলেরা কাজ করতে ভয় পায়। কাজ কাজই, এটা ইমানের অঙ্গ। এখনও আমি সকালে উঠে গরুর দুধ বিক্রি করি, গরু বিক্রি করি। আপনারা আমার দাদা-বাবাকে চেনেন। আমার বড় ভাই-ছোট ভাইকেও চেনেন। আমাকে একটু পরে চিনেছেন। আমি রাস্তার মানুষ। আমার মা-বোনেরা বলেন সেলিম ওসমান ‘তুমি গ্যাস দাও না ভোট চাও কেন?’। গ্যাস আমার হাতে না, এটা আল্লাহর দান। আমরা কেউ ভাবছিলাম এখান দিয়ে একটি রাস্তা হবে। এটার নাম নাগিনা জোহা সড়ক হবে। আমার এলাকায় কোনো দলাদলি নেই। সবাই আমার ভালোবাসার মানুষ। আমি অন্য জায়গায় বলি আমাকে ভালো না লাগলে অন্য জায়গায় ভোট দিন। এটা আমার বাড়ি, সাত তারিখ আপনার প্রথম কাজ, সকাল সকাল লাঙ্গল মার্কায় একটি ভোট দেবেন।
এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমলাপাড়া বৃহত্তর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার।

এসময় আরও উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক রিপন ভাওয়াল, ১৩নং- ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, যুগ্ন আহ্ববায়ক হারুন উর রশিদ, শেখ মনির হোসেন, সদস্য সচিব মতিউর রহমান মুক্তি, মোঃ আনোয়ার হোসেন,মীর্জা মনিরুজ্জামসন, মোজ্জামেল হোসেন লিটন, মোঃ হানিফ মিয়া, মোঃ রাজা হোসেন, জাকির হোসেন, আব্দুল কাদির, মৎস্যজীবী লীগের নেতা মোঃ জনি খাঁন, মোঃ মানিক সরদার সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102