বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ২১ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া বাইক উদ্ধারে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ নাসিকের ইতিহাসে রেকর্ড বাজেট: ১ হাজার কোটি টাকার প্রস্তাবনা ঘোষণা করবেন প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এড.আনোয়ার প্রধান স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত নির্বিশেষে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান- আবদুল জব্বার  মহিলা পরিষদ’র উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তরুণীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের গোলাকান্দাইলে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ডা.শাহীন নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৫ প্রবাসীর মরদেহ আনতে সব ধরনের সহায়তার আশ্বাস ইউএনও’র জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন 

লাঙ্গলে ভোট দিয়ে সেলিম ওসমান কে বিজয়ী করবেন- আলী নুর মোল্লা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ 🪪

আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী নুর মোল্লা বলেছেন,৭ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সেলিম ওসমান কে বিজয়ী করতে হবে আলীরটেকের উন্নয়নের স্বার্থে। আপনারা জানেন ওসমান পরিবার শেখ হাসিনার প্রিয় পরিবার।প্রধানমন্ত্রী ওসমান পরিবারের সম্মানে নারায়ণগঞ্জ -৫ আসনে নৌকার প্রার্থী দেওয়া হয়নি।ওসমান পরিবারের কর্নধার সেলিম ওসমান কে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

আলীরটেক ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী আলোচনা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গঞ্জকুমারিয়া হযরত শাহ আলী মার্কেটে ৩নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাদশা মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা আব্দুর রহমান এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক এস বি শাহিন সরকার, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সদর থানা যুবলীগের সদস্য সচিব মামুন পাঠান, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, আওয়ামী নেতা হাজী শরিফ হোসেন, আব্দুল হক, হাজী শহিদুল্লাহ, আলী হোসেন মাদবর, সিরাজ মুন্সী, মোহাম্মদ আলী, আব্দুল মজিদ, আবুল কালাম, মোঃ মোশাররফ হোসেন, আবুল কাশেম, মোঃ সুরুজ মাতবর, শামসুল আলম, ইব্রাহিম মোল্লা, মোঃ খলিল, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102