শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গত ১৭ বছরের ফ্যাসিবাদের পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী: এনিডিএ চেয়ারম্যান রাজিব BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি আলেককে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগে এসপির হুঁশিয়ারি: “মেধাই হবে নিয়োগের একমাত্র মাপকাঠি কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ সড়ক দুর্ঘটনায় যুগের চিন্তার সাংবাদিক রাকিব গুরুতর আহত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন

সেলিম ওসমানের লাঙ্গলের পক্ষে ভোট চাইলেন – পারভীন ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ 🪪

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি মনোনিত পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের লাঙ্গলের পক্ষে নির্বাচনী প্রাচারনায় ভোট চাইলেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ নাসিম ওসমান এর সহধর্মনী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান ও এমপি মহোদয়ের আদরের ভাতিজা আলহাজ্ব আজমেরী ওসমান।

নারায়নগন্জ- ৫ আসনের সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
শুক্রবার (২৯শে ডিসেম্বর) বাদ আসর থেকে রাতঅবদী নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাপ্পি চত্বর শুরু করে নবীগন্জ, মদনপুর, সহ বন্দরের বিভিন্ন এলাকায় লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট চান তারা । এর পর বন্দরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ও গনসংযোগ করে লাঙ্গল মার্কায় ভোট চাইলেন ।
এসময় পারভীন ওসমান বলেন, আসন্ন নির্বাচনে টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রীকে জয়ী করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সেলিম ওসমানকে জয়যুক্ত করতে হবে। প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোট প্রয়োগন করার জন্য তিনি আহ্বান জানান। সেই সাথে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর এজন্য আমাদেরকে এক হয়ে তার জন্য কাজ করতে হবে।
এসময় পারভীন ওসমান এর সুযোগ্য সন্তান ও যুব সমাজের নয়নের মনি আলহাজ্ব আজমেরী ওসমান নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন ।

এছাড়াও আরও উপস্হিত ছিলেন যুবনেতা মোঃ নাসির হোসেন, মোঃ মনির হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী আমির হোসেন, শ্রমিক নেতা হাজী রহমত উল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আকতার নুর, হোসেন রেজা, খায়রুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন,মোঃ সুমন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102