রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেডিয়েন্স স্কুলের চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ 🪪
 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ডে অবস্থিত রেডিয়েন্স স্কুলের চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় পাইকপাড়া নয়াপাড়া মোড়ে রেডিয়েন্স স্কুল প্রাঙ্গণে এ চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়।
রেডিয়েন্স স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক বদরুন্নেসা মৌসুমী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শওকত উল্লাহ্, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী সুফিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন, রেডিয়েন্স স্কুলের পরিচালক মোঃ সাজ্জাত হোসেন, মোঃ মাহমুদুল হাসান খোকন, মোঃ রাকিব মিয়া সহ ও-ই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
ও-ই অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল করিম বাবু বলেন- অত্র বিদ্যালয়টি খুবই অল্প সময়ে সুনাম অর্জন করেছে। নাসিক ১৭নং ওয়ার্ডে রেডিয়েন্স স্কুল অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। লেখা-পড়ার পাশাপাশী খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা তুলে ধরে। আমি বিদ্যালয়টির সফলতা কামনা করি। অত্র বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার শওকত উল্লাহ্ বলেন- বিদ্যালয়টি সরকারী নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। নিয়ম অনুযায়ী তিনি বিদ্যালয়ের উন্নতির লক্ষ্যে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন।
চূড়ান্ত মূল্যায়নের ফলাফল ও পুরষ্কার বিতরণ শেষে রেডিয়েন্স স্কুলের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের নজর কাড়ে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102