শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

রাধানগরে হযরত শাহ্ সোলেমান ( রহ:) লেংটার ১৯৫তম ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮১৬ 🪪

বক্তাবলী’র রাধানগরে হযরত শাহ্ সোলেমান ( রহ:) লেংটার ১৯৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ ডিসেম্বর ) বাদ এশা নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাধানগরে হযরত সোলেমান ( রহ:) লেংটা বাবার ওরশ মোবারক উপলক্ষে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় হযরত সোলেমান ( রহ:) লেংটার বংশধর ওলির আওলাদ মো. দিদার হোসেন বলেন, বিগত বছরগুলোর মতো এবারই প্রথম ওরশে মাহফিলকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখা হয়েছে। আমাদের এই ধরনের প্রস্তুতিতে প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাছাড়া ওরশ কমিটির পক্ষ থেকে সতর্কতার সহিত তদারকি ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। আজ মিলাদ ও দোয়ায় মধ্যোদিয়ে ৫ দিনব্যাপী এই পবিত্র ওরশ মোবারক শুরু হলো।

প্রতি বছরের ন্যায় এবারও ৫দিন ব্যাপী শুরু হয়েছে হযরত শাহ্ সোলেমান লেংটা পাগলের ওরশ মোবারক ও মেলা। আজ থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে এ মেলা। এবার পালিত হচ্ছে শাহ্ সোলেমান লেংটার ১৯৫তম ওরশ শরীফ ও মেলা। মেলায় প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ খোকা লেংটা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102