শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

শাহ্ জামান সরকার এর মৃত্যুতে বন্ধু মহলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহ্ নিজাম এর আপন চাচাতো ভাই শাহ জামান সরকার।

হার্ডএটাক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শনিবার(২ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিট সময় হার্ডএটাক করে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মৃত শাহ্জামান সরকার মুন্সিগঞ্জ জেলার শিলই গ্রামের মৃত শাহ্জালাল সরকারের সন্তান। মুন্সিগঞ্জে তার জন্ম।
দীর্ঘদিন যাবত তিনি শহরের খানপুর
ডনচেম্বার এলাকায় নিরাপদ হাউজিংয়ে বসবাস করে আসছেন। পরিবারের আট ভাইয়ের মধ্যে পঞ্চম সন্তান ছিলেন তিনি।

তিনি শহরের চাষাড়াস্থ তার বোন জামাইয়ের ঔষুধের পাইকারি দোকান লাজ ফার্মায় কর্মরত ছিলেন।

শাহ্জামানের মৃত্যুতে চাষাড়া নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে তার বন্ধু মহলের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়। বন্ধু মহলের পক্ষ থেকে টানানো হয় বিভিন্ন স্থানে শোক ফেস্টুন ব্যানার।

তার এক বন্ধু আবুল কাশেম এক শোক বার্তায় বলেন, শাহ্ জামান একজন সাদা মনের মানুষ ছিল । যার ভিতরে ছিল আন্তরিকতা, উদারতা ও মহৎ ব্যক্তিত্ব। কখনো তার ভিতরে অহংকার দেখতে পাইনি আমরা। বন্ধুদের আড্ডায় তিনি ছিলেন খুবই আন্তরিক। তার এই মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102