শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী ও শামীম ওসমানকে শ্রমিক লীগ নেতা সোহেল আহম্মেদ এর শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও এ কে এম শামীম ওসমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মো. সোহেল আহম্মেদ মাইজ ভান্ডারী।

শুক্রবার ১ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল শেষে গণমাধ্যম কর্মীদের জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা এ কে এম শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়াণগঞ্জের উন্নয়নের রুপকার শামীম ওসমানকে বিজয়ী করতে যা যা করণীয় তা সবই আমরা করবো।

তিনি আরও বলেন, শামীম ওসমান বিগত দিনে এই আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। বক্তাবলীকে উপশহরে রুপান্তর করেছেন। তার উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে। তিনি যদি আবারো নির্বাচিত হন, তার সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। তাই শামীম ওসমানকে জয়ী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.আজগর আলী, কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী সুলতান আহমদ,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা,মো.মোজাম্মেল বেপারি,সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মান্নান সিদদ্দকী,আওয়ামী লীগনেতা নুর ইসলাম মোল্লা,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসনা বানু হাসু,পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আওয়ামী লীগ নেতা মো.লিটন মোল্লা,ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি আহম্মদউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো.মাঈনউদ্দিন,সাংগঠনিক সম্পাদক আফসরউদ্দীন গাজী,দপ্তর সম্পাদক সুজন মোল্লা,সদস্য সাইদুর রহমান সেন্টু মাদবর,ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম টিটু সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102