বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩০১ 🪪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান টানা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যাগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর সন্ধ্যায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদল’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিলে স্থানীয় নেতা-কর্মীবৃন্দ আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, আওয়ামী লীগ নেতা আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান সহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর হতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান- ৩ হাজার ৩৬২টি মনোনয়ন পত্র বিক্রি করেছে আওয়ামী লীগ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102