বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অবরোধের ২য় দিনে রাজপথে শক্ত অবস্থানে ছিলেন- আজমেরী ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ 🪪

নারায়নগন্জে বিএনপি _ জামাত জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে ২য় দিনেও থেমে নেই আজমেরী ওসমান। কর্মীসমর্থকদে নিয়ে সাদা পতাকা উরিয়ে রাজপথ দখলে রেখে সরব ছিলেন তিনি। অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জে আবারও রাজনীতির মাঠে সরব হলেন যুবসমাজের নয়নমনি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমান ।

দ্বিতীয় দিনে রাজপথে বিশাল মোটর বাইক ও গাড়ীবহর নিয়ে মিছিল করে প্রমান করলেন রাজনীতির ময়দানে বিরোধী শক্তির প্রতিপক্ষ একমাত্র যোগ্য নেতা হলেন আজমেরী ওসমান। গারীবহরে ও মটোর বাইকে থাকা উনার অনুসারীরা শেখ হাসিনার সরকার,বার বার দরকার, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন এমনই সব শ্লোগান দিতে দেখা যায়।তাদের এ কর্মসূচী কে সাধুবাদ জানায় নারায়নগঞ্জের সাধারন মানুষ।

সোমবার (২৭শে নভেম্বর) দুপুরে নগরীর কলেজ রোড হতে বিশাল গাড়িবহর নিয়ে মটোর সোভাযাত্রাটি নিয়ে বের হয় । এসময় মিছিলটি চাষাড়া গোল চত্বর হয়ে নগরীর প্রধান সড়ক, নিতাইগন্জ, ডিআইটি, ২নংরেলগেট, সিদ্দিরগন্জ,ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, জালকুড়ি, লিংকরোড,, সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,পূণরায় দুপুরের পর আল্লমা ইকবাল রোড এলাকায় আজমেরী ওসমানের নিজ বাসভবন এর সামনে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে এ মোটর শোভাযাত্রার মাধ্যমে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ-বন্দর ৫ আসনের ৪ বারের সফল সাংসদ নারায়ণগঞ্জের উন্নয়নের একমাত্র রুপকার, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান।

নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যুব সমাজ আজ রাজপথে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে হরতালের অবরোধের নামে কোন প্রকার ভাংচুর, অগ্নি সংযোগ, নাশকতার মাধ্যমে কনো সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। অপরদিকে সকাল ১০ টা থেকে তার অনুসারীরা বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক, গাড়ীবহর নিয়ে জরো হতে থাকে।এসময় উপস্হিত ছিলেন যুবনেতা মোঃ নাসির উদ্দীন, কাজী আমির হোসেন, মোঃমনির হোসেন,মোঃ সুমন শ্রমিক নেতা হাজী রহমত উল্লাহ, আনোয়ার হোসেন আনু, মোস্তফা ভান্ডারী, সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102