বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

আজমেরী ওসমানের নেতৃত্বে মোটর শোভাযাত্রার মাধ্যমে সাদা পতাকার মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ 🪪

নারায়নগন্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শান্তি মিছিল ও বিএনপি- জামাতের নৈরাজ্য অবরোধের বিরুদ্ধে সাদা পতাকা উরিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিক্ষোভ মিছিল করেছে যুবনেতা আজমেরী ওসমান।

বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) এ কর্মসুচী পালন করে তার অনুসারীরা।
দেশ ব্যাপী চলমান জামাত-বিএনপির অবরোধের ৫ম দফা ৪৮ ঘন্টার ডাকা অবরোধের ২য় দিনে সাধারণ মানুষের জান মাল জালাও পোরাও আন্দোলন কে রুখে দিতে যুবসমাজের নয়নমনি যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা উড়িয়ে অবোরধের বিরুদ্ধ প্রতিবাদে গাড়ীবহর নিয়ে মিছিল করেছে তার অনুসারীরা।

সকালে নারায়ণগঞ্জ নগরীর কলেজ রোড থেকে শুরু করে সাদা পতাকা মিছিলটি সিদ্দিরগন্জ, সাইনবোর্ড, লিংকরোড,নিতাইগন্জ,ফতুল্লা সহ নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনারয় কলেজ রোডের নিজ বাসভবনের সামনে এসে শেষ হয়। নারায়নগন্জ – ৫ আসনের সাবেক ৪ বারের সফল সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের অনুসারীরা বিএনপি-জামাতের ডাকা অবরোধ কর্মসূচী প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচী পালন করে।


প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং যুবসমাজের নয়ন মনি আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনগণের জান-মাল রক্ষার্থে রাজপথে আছি, আর রাজপথে থাকবো । বিএনপি-জামাতকে আর সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করতে দিবো না। আমরা আজমেরী ওসমানের অনুসারীরা তাদের অসৎ উদ্দেশ্য আর বাস্তবায়ন করতে দিবো না। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তি করতে অতন্ত্র প্রহরীর মত দেশের জনগনের পাশে আমরা রয়েছি আর ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের জনগণ আগুন সন্ত্রাস আর চায় না। আমরা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারায়ণগঞ্জের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের জন্য সর্বাদা প্রস্তুত রয়েছি।

 

এসময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, যুবনেতা মোঃ নাসির হোসেন,মোঃ আমির হোসেন, মোঃ মনির হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102