মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা

বিএনপির সদস্য সচিব টিপু’র ১দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩১০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ( ১৪ ই নভেম্বর ) সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনার মামলায়, নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মোঃ আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতার মামলায় এ্যাড. টিপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইতোমধ্যে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই মামলায় অন্যান্য আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন (প্রধান আসামি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাইদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি একে হীরাসহ ৬৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করার ঘটনায় গত (৩১শে অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বাদী হয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৬৮ নেতাকর্মীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102