শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিকের ১০ টি প্রক্লপ উদ্বোধন করলেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ 🪪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ই নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে নগর ভবনের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে নাসিক ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু , নারায়নগন্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল  মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ প্রমূখ ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাসিকের কাউন্সিলর, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও নগরবাসী।

সিটি করপোরেশনের যে ১০টি প্রকল্প উদ্বোধন হলো: নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর দোয়া করা হয়। এবং নগর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জের ৪ সাংসদ প্রধানমন্ত্রীর পক্ষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে প্রকল্পগুলোর নাম ফলক উম্মোচন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102