শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

অবরোধের প্রতিবাদে মহাসড়কে নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ 🪪

চতুর্থ দফায় ডাকা বিএনপি জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধে অগ্নিসন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগ।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় একাত্মতা প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলীর আয়োজনে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তামরিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো., মুজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমীক লীগের আহ্বায়ক সামাদ ব্যাপারী, নাসিক কাউন্সিলর নুরউদ্দিন, নারী নেত্রী মনিরা সুলতানা মনি, চম্পা ভুইয়া, রুনা, সোনালী, শাহনাজ, রেনু,ফাতেমা,সুমি রোকসানাসহ আরও অনেকে।

মিছিলটি মহাসড়কের শিমরাইল চিটাগাং রোড এলাকা থেকে শুরু হয়ে মৌচাক, সানাড়পাড় হয়ে পুনরায় শিমরাইল চিটাগাং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102