শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে নরসিংদীতে পাওনা টাকা আনতে গিয়ে নুরুজ্জামান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার শহিদুল্লা মিয়ার একমাত্র ছেলে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৫২৪।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ‘সোহাগপুর টেক্সটাইল মিলে’ চাকরির পাশাপাশি জেনারেটরের ব্যবসা করতেন। ব্যবসার পাওনা টাকা আনার উদ্দেশ্যে নরসিংদীর এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলে গত বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​এ বিষয়ে বন্দর থানা-পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং যুবকের সন্ধানে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: 01609263575

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102