রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ 🪪
অদ্য ১৮ সেপ্টেম্বর ২৬, রোজ: শুক্রবার, আইএবি অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম-এর সঞ্চালনায় এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা খায়রুল আহসান মারজান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীরা আমাদের গৌরব, তারা দেশ ও জাতির ভবিষ্যৎ তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে আর এজন্য একজন কৃতি শিক্ষার্থীকে সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনে সচেষ্ট থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আলহাজ্ব মুফতি শিব্বির আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আলী।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এম. মাসুম বিল্লাহ, দাওয়াহ্ সম্পাদক শাহ্ আব্দুল আজিজ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি সহ প্রমূখ দায়িত্বশীলবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102