রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ 🪪
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার নেতৃবৃন্দ।
​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​এক যৌথ শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মরহুম হাফিজুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘ দিন ধরে সমাজ ও মানুষের সেবায় কাজ করে গেছেন। তাঁর এই মূত্যুতে নারায়ণগঞ্জের গণমাধ্যম জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।”
​নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন মরহুমের সৎকর্মগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102