বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণে মামলায় বিএনপি’র ৯ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ 🪪

বিএনপি-জামাতের অবরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রীল মিলের সামনে ২টি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ-গাড়ি ভাংচুর, হরতালে মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায়, ককটেল বিষ্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনায় বিএনপির ৯ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২রা নভেম্বর) রাতে বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩রা নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ আহাম্মেদ ও কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় রুজুকৃত ককটেল বিষ্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনায় পৃথক ২টি মামলা রুজু করেন।

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বন্দরের হরিপুর এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মনির হোসেন ওরফে বালু মনির(৪৮)মদনপুর সাহেব বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে রোহান(২১),বন্দরের একরামপুর এলাকার মৃত সামসুল কায়সারের ছেলে কাজী নজরুল ইসলাম( ৬১),একরামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান(৪৮) শান্তি নগর এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে সেলিম(৫৭), সোনাকান্দা এলাকার মৃত নূরুল হুদার ছেলে হাসান মৃধা( ৪৫), পশ্চিম হাজীপুর এলাকার মৃত আবদুল কাদির মিয়ার ছেলে আবদুল খালেক( ৫২),এনায়েতনগর এলাকার মৃত লালচাঁন মিয়ার ছেলে মামুন(৩৫), সোনাকান্দা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ রফিক(৪০)।

 

পুলিশ জানিয়েছে, গত ২৮ অক্টোবর বিএনপি ডাকা হরতালে বন্দরের ফুলহর এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর করে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে ও ১লা নভেম্বর অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102