সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায়  পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির

ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), অতিরিক্ত অ্যাসিডিটি ও বুকজ্বালার আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ৩টায় সাইনবোর্ড মোড়ের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লার বিভিন্ন এলাকার চিকিৎসকসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘Updated Management of Gastroesophageal Reflux Disease & Buffered Esomeprazole MUPS: A Novel Approach for Complete Control of Hyperacidity, Heartburn & GERD’। এতে GERD, অতিরিক্ত অ্যাসিডিটি ও বুকজ্বালার আধুনিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি Buffered Esomeprazole MUPS-এর ব্যবহার ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন BIHS জেনারেল হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সাজ্জাতুল ইসলাম (দীপু)। তিনি GERD ও বুকজ্বালার আধুনিক ব্যবস্থাপনা, রোগ নির্ণয় এবং চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফতুল্লা ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদ।
BPL বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডা. সানজিদ জাহান সিদ্দিকী। তিনি Esomeprazole MUPS বা REMMO সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে ফতুল্লা ডক্টরস ফোরামের উপদেষ্টা ডা. আলী আশরাফ খান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানিয়ে বলেন, চিকিৎসকদের নিয়ে একটি শক্তিশালী ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা কাজ করছেন। তিনি ফতুল্লা ডক্টরস সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে অন্তত একশ চিকিৎসককে একত্রিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট  ডা. সাজ্জাতুল ইসলাম দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুন নূর সায়েম প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম. এ. সালাম। তিনি উপস্থিত চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, চিকিৎসকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে। পেশাগত ঐক্য বজায় রেখে একে অপরের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এছাড়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ডেপুটি সেলস ম্যানেজার মোহাম্মদ সাদিক।
অনুষ্ঠানে চিকিৎসকদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন—ডা. জেসমিন রিমা, ডা. খাদিজা ইসলাম সিমনা, ডা. কামরুন নাহার পলি, ডা.ফারুক আল ইসলাম, ডা. রহমতুল্লাহ ভূইয়া, ডা. সাজ্জাতুল ইসলাম দীপু,  ডা. আব্দুন নূর সায়েম,  ও সিজান মাহমুদ।
সেমিনারে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল REMMO এবং সার্বিক সহযোগিতায় ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়াও বেক্সিমকোর পক্ষ থেকে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102