তিনি কোরআনিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এই মহৎ পথে অবিচল থাকার আহ্বান জানান। তিনি মনে করেন, কোরআনের শিক্ষাই পারে একটি নৈতিক ও উন্নত সমাজ ও জাতি গঠন করতে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মাওলানা আবদুল জব্বার ছাত্রীদের সাফল্যের প্রশংসা করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান।