বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জাকির খানকে নিয়ে এড.টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি নেতা জাকির আহমেদ জাকির খানকে নিয়ে এড. টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ মহানগর প্রজন্ম দল নেতা অপুর ডেঙ্গু রুখতে বি এম ইউনিয়ন স্কুলে এনসিসি প্রশাসকের সচেতনতামূলক প্রচারণা সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা

ডেঙ্গু রুখতে বি এম ইউনিয়ন স্কুলে এনসিসি প্রশাসকের সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৬ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের উপায় তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। প্রশাসক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

অনুষ্ঠানে বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেল উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।

সচেতনতামূলক এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের চারপাশ পরিদর্শন করে মশানিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করা হয়। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মশা নিধন ও সচেতনতামূলক এই অভিযান সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102