শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাষাঢ়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল আওয়ালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ 🪪

বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে গভীর শ্রদ্ধা ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি এদেশের আপামর জনগণের আস্থার বাতিঘর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ তাঁর ৮২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণ রুহের মাগফেরাত ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শত প্রতিকূলতা ও অসুস্থতা সত্ত্বেও তিনি জনগণের অধিকার আদায়ের প্রশ্নে অবিচল রয়েছেন। তাঁর আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশে পুনরায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই নেতা তাঁর বার্তায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102