শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাষাঢ়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল আওয়ালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৫ 🪪
বর্তমান সমাজে ‘মাদক ও কিশোর গ্যাং’ এক ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে এসবের বিরুদ্ধে অভিভাবক ও সমাজের দায়িত্বশীল সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
​শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পূর্বে ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনায় মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
​আলোচনায় কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর বলেন, “আমাদের উদীয়মান তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদক,  মাদকের নীল ছোবল।  পাড়া-মহল্লায় অপসংস্কৃতি, মাদকাসক্তি এবং কিশোরদের অপরাধমূলক তৎপরতা সামাজিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।”
​তিনি আরও বলেন, “কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এই ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে মূল ভূমিকা পালন করতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করে—সে বিষয়ে অভিভাবকদের সবসময় সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।”
​নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কিশোর-যুবকরা যেন সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে।”
এসময় ​ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102