নারায়ণগঞ্জের চাষাঢ়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক এবং রূপালী ব্যাংক লিমিটেড, এস কে রোড শাখার সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আওয়াল সাহেবের ৩২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুম্মা নগরীর উত্তর চাষাঢ়া ছোট জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদের সাধারণ মুসল্লিরা অংশ নেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল আওয়াল তার কর্মজীবনে রূপালী ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে এলাকায় তার বিশেষ খ্যাতি ও গ্রহণযোগ্যতা ছিল। তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।