বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৭ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দেওয়া এক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজ। এক ভিডিও বার্তায় তিনি বর্তমান চেয়ারম্যানের বক্তব্যকে ‘অসত্য, কুরুচিপূর্ণ, অযৌক্তিক ও উসকানিমূলক’ বলে আখ্যায়িত করেছেন।
​সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ইউপি এলাকার সাধারণ জনগণ, মুরুব্বি ও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এম এ আজিজ এই প্রতিক্রিয়া জানান।
​এম এ আজিজ জানান, গতকাল একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে বর্তমান চেয়ারম্যান স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে বেশ কিছু আপত্তিকর বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে ইউনিয়নের সম্মানিত মুরুব্বি এবং আমাকে উদ্দেশ্য করে অসত্য ও অনভিপ্রেত কথা বলেন।
​এম এ আজিজ বলেন,​”আমাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা ও কড়া প্রতিবাদ জানানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কোনো অশালীন আচরণে জড়াইনি। তবে একজন অভিভাবকতুল্য মানুষের এমন বক্তব্য আমাদের ব্যথিত করেছে।”
​বর্তমান চেয়ারম্যানকে ‘চাচা’ সম্ভোধন করে এবং তাঁর সামাজিক মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এম এ আজিজ বলেন।
যে বর্তমান চেয়ারম্যান এলাকার একজন বয়োজ্যেষ্ঠ অভিভাবক, জনপ্রতিনিধি, ফরায়েজী আন্দোলনের নেতা এবং একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তাঁর মুখের এমন দায়িত্বহীন কথা তাঁর নিজের সম্মান ও শানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।  ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এমন অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
​বক্তব্যের এক পর্যায়ে নেতৃত্বের আচরন ও নম্রতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ১৫৯ নম্বর আয়াত স্মরণ করিয়ে দেন এম এ আজিজ। আয়াতের সারমর্ম উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা তাঁর রসূলকে কোমল আচরণের অধিকারী করেছিলেন। কারণ ব্যবহার যদি কর্কশ ও কঠোর হতো, তবে চারপাশের মানুষ দূরে সরে যেত। একজন জনপ্রতিনিধির আচরণেও সেই নম্রতা থাকা আবশ্যক।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102