বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ 🪪
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড দশতলা এলাকার গ্র্যান্ড তাজ পার্টি সেন্টার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাবর্ষের কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকার প্রিন্সিপাল মাওলানা মুফতি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা আবদুল জব্বার, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও নারায়ণগঞ্জ শাখার ব্রাঞ্চ চেয়ারম্যান মো. আসলাম মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাওলানা আবদুল জব্বার বলেন, “অনেক ভালো ছাত্রীর এ ধরনের মাদরাসায় পড়ার সুযোগ হয় না। তোমরা তোমাদের মা-বাবার কারণে এখানে পড়ার সুযোগ পেয়েছো—আলহামদুলিল্লাহ। লক্ষ্যহীন চালকের কোনো লাভ নেই। তানযীমুল উম্মাহর শিক্ষার্থীদের এমন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে তারা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের ছাত্রীরা অনেক মেধাবী। তবে ছেলেদেরও গন্তব্যহীন অবস্থায় থাকা যাবে না। তাদেরও লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।” পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা এবার পুরস্কার অর্জন করতে পারেনি, তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করেন।
প্রধান মেহমান মাওলানা মুফতি মিজানুর রহমান বলেন, আল্লাহ তাআলা জ্ঞান অর্জনকারী মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। তানযীমুল উম্মাহ শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো. আসলাম মিয়া অনুষ্ঠানের সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ, তানযীম সংগীত, আরবি ও ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, জুলাই সংগীত, দেশের গান, উর্দু গজলসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে রুকাইয়া ফাইজা, সুমাইয়া আক্তার, মারিয়াম সাবিহা তাহা, নাজমিন আলম সাদিয়াসহ অনেকে বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
এ সময় নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার, সান্ত্বনা পুরস্কার ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102