সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত ৯:১৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাত তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃত মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লা থানার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলমের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102