সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন করলেন জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৩ 🪪

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও শহীদদের স্মৃতি অম্লান রাখতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর সার্বিক অবস্থা ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্মৃতিস্তম্ভের যথাযথ সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চারপাশের সৌন্দর্যবর্ধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। এই স্মৃতিস্তম্ভটি যেন যথাযথ মর্যাদার সাথে সংরক্ষিত থাকে, সে বিষয়ে কোনো অবহেলা করা হবে না।

উক্ত পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। তাদের উপস্থিতিতে পরিদর্শন কার্যক্রমটি এক আবেগঘন রূপ নেয়। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জুলাই স্মৃতিস্তম্ভকে একটি দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যপূর্ণ স্থানে পরিণত করতে দ্রুতই প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। শহীদদের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে প্রশাসন ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102