রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন ফতুল্লার কাশীপুর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা রকম স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ  ক্রীড়াঙ্গনে নতুন রূপরেখা: নারায়ণগঞ্জে হচ্ছে আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ: আমিনুল হক মুছাপুরে জলাবদ্ধতা নিরসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম মনজুর উদ্যোগ, স্থায়ী সমাধানের কাজ শুরু নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা বিএনপি নেতা জাকির খানের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় মহানগর মৎস্যজীবী দলের দোয়া ৫৩ পাউন্ডের কেক কেটে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন পালন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর তরুণ দল নেতা দেলুর শুভেচ্ছা ​জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান- মাওলানা আবদুুল জব্বার 

বিএনপি নেতা জাকির খানের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় মহানগর মৎস্যজীবী দলের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯০ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা ফতুল্লার কাশিপুর শান্তিনগর জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পায়ের লিগ্যামেন্ট সমস্যার উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন জাকির খান। আগামীকাল (রবিবার) থাইল্যান্ডের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। প্রিয় নেতার এই সফল অস্ত্রোপচার ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সুমন মোল্লা, সহ-সভাপতি হোসেন মনা, মোহাম্মদ দেলোয়ার, মো. সোহান, মোহাম্মদ সালে আহাম্মদ, মোহাম্মদ জামান, মোহাম্মদ জুয়েল ও মো. উজ্জ্বলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে প্রিয় জন্মভূমি নারায়ণগঞ্জে ফিরে পুনরায় দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102