সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৭ 🪪

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ সভাপতি এবং মোহাম্মদ ইকবাল আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১৫ জুলাই (সোমবার) নবনির্বাচিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আলহাজ মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির হাতে দায়িত্বভার তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, “নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের প্রধান লক্ষ্য হবে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া। বিশেষ করে পণ্য ওঠানো-নামানোর জন্য সরকারি ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থান বা লোডিং-আনলোডিং পয়েন্ট বরাদ্দের দাবি জানানো হবে।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের প্রশাসনিক ও ব্যবসায়িক জটিলতা নিরসনে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-সহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা বদ্ধপরিকর। সদস্যদের যেকোনো সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে নিতাইগঞ্জের ঐতিহ্যবাহী এই ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করব।”

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির নেতৃত্বে আটা-ময়দা মিল শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102