সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ৮০ বছরের বৃদ্ধা ২১দিন ধরে নিখোঁজ শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষাই সমাজকে আলোকিত করে: সিআইপি বজলুর রহমান বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন নজরুল গবেষণায় ‘কামাল লোহানী স্মৃতি পদক’ পেলেন হুমায়ূন কবির  সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতার পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর নেপথ্যে গত সরকারের অবহেলা দায়ী: নাসিক প্রশাসক এড. সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কর্পোরেট মাফিয়া ও অসাধু চক্রের টার্গেট এমপি মান্নান ও পুত্র সজিব বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

নজরুল গবেষণায় ‘কামাল লোহানী স্মৃতি পদক’ পেলেন হুমায়ূন কবির 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫০ 🪪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল গবেষক হিসেবে ‘কামাল লোহানী স্মৃতি পদক’ অর্জন করেছেন কবি হুমায়ূন কবির।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ১০, শেখেরটেক মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের শাখা-কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহজাহান আবদালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সম্পাদক ও অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারী। তিনি নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ কবি হুমায়ূন কবির-এর হাতে ‘কামাল লোহানী স্মৃতি পদক’ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নজরুলচর্চা, গবেষণা এবং বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে গবেষকদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করবে। এ ধরনের সম্মাননা গবেষণা ও সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
পদকপ্রাপ্ত কবি হুমায়ূন কবির  এ সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102