শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৬ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকা থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বাঘমারা তিন রাস্তার মোড় সংলগ্ন রজ্জব হেয়ার ড্রেসার এন্ড সেলুনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। এসময় সন্দেহভাজন হিসেবে নুর সালামকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নুর সালাম সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকার শের আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং সব ধরণের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কঠোর আভিযানিক তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102