নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ নারায়ণগঞ্জ এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন ধ্রুব সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকার|
পরিষদ’র অন্যতম সদস্য এ.কে. উজ্জল প্রেরিত এক বার্তায় তারা মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন|
উল্লেখ্য, তানভীর হোসেনের মাতা গত ১৫ জুন মঙ্গলবার রাতে রাজধানীর ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| ইন্নালিল্লাহি……রাজিউন| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১বছর|