শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন এলজিডি ভবনের বিপরীতে দ্রুত হচ্ছে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড; উদ্যোগ নিলেন প্রশাসক মামুন মাহমুদ নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক 

চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৮ 🪪

নারায়ণগঞ্জের চানামারি এলাকায় অবস্থিত শাহজালাল (রহ.) হাসপাতালে আধুনিক ও উন্নতমানের প্যাথলোজি পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই নতুন সেবার সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাথলোজি বিভাগের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ কাজ। শাহজালাল হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলোজি পরীক্ষার যে উদ্যোগ নিয়েছে, তাতে এই এলাকার সাধারণ মানুষ স্বল্প ব্যয়ে সঠিক রোগ নির্ণয়ের সুযোগ পাবেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।”

সভাপতির বক্তব্যে ডাঃ মজিবুর রহমান বলেন, “বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শাহজালাল হাসপাতালে প্যাথলোজি সেবা যুক্ত হওয়ার ফলে স্থানীয় রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পল্লীচিকিৎসক, কেমিস্ট, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক সহযোদ্ধারা। বক্তারা হাসপাতালের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সেবার মান ধরে রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে হাসপাতালের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102