বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের রুপসীতে ‘চাকু মিলন’ বাহিনীর তাণ্ডব: নিরাপত্তাহীনতায় পরিবারের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যানের এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা  সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক নুরুজ্জামান কাউছার, দোয়া প্রার্থনা ফতুল্লায় ‘লাশ পাওয়ার’ হুমকি দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি: অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিবেশী সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জের রুপসীতে ‘চাকু মিলন’ বাহিনীর তাণ্ডব: নিরাপত্তাহীনতায় পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৬ 🪪

রূপগঞ্জের রূপসীতে এক প্রভাবশালী সন্ত্রাসী চক্রের হাতে ক্রয়কৃত জমিতে নির্মিত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে মাহিমা আক্তার রিপা বক্তব্যে জানান, প্রতিবেশী মিলন ভূঁইয়ার কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করে তিনি সেখানে একতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু জমিটি পুনরায় ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে মিলন ভূঁইয়া ও তাঁর ভাই শ্যামল ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে তাঁদের হয়রানি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও সন্ত্রাসীরা তা মানছে না।

মাহিমা আক্তার রিপা অভিযোগ করেন, গত ৬ জুন বিকেলে মিলন ভূঁইয়া উরফে চাকু মিলন ও শ্যামল ভূঁইয়ার নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর স্বামীর হাড় ভেঙে দেয় এবং আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুটে নেয়। এসময় তাঁকে ও তাঁর ভাড়াটিয়াকে শ্লীলতাহানি করা হয়। এমনকি মিলন ভূঁইয়া পিস্তল বের করে গুলি চালালে ভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান। সন্ত্রাসীরা গ্যাস সিলিন্ডার দিয়ে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করলেও রূপগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে তিনি নারায়ণগঞ্জ আদালতে সিআর মামলা (নং- ২৬৮/২০২৪) দায়ের করেছেন।

রিপা আরও জানান, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বারবার থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি মাননীয় আইজিপি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102