রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা 

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক নুরুজ্জামান কাউছার, দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯২ 🪪

নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক ‘আমার বার্তা’ ও ইংরেজি দৈনিক ‘সিটিজেন টাইমস’-এর জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান কাউছার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত রাতে হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পরামর্শ দেন।

হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নুরুজ্জামান কাউছার নিজের অসুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, “গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও শুভকামনা আমার জন্য এই মুহূর্তে অনেক মূল্যবান। আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন।”

এদিকে, প্রিয় এই সংবাদকর্মীর হঠাৎ অসুস্থতার খবরে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। সহকর্মীরা তার সুস্থতা এবং দ্রুত কর্মস্থলে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102