সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিবেশী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের প্রতিবাদী কণ্ঠস্বর আবদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ: বিনম্র শ্রদ্ধায় স্মরণ দীর্ঘদিন পর বক্তাবলীতে জাকের পার্টির জলসা ঘরের পুননির্মাণ কাজের উদ্বোধন ডা.শফিকুর রহমানের  আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তরুণ সমাজ সেবক হাজী হাবিবুর রহমানের ফুলেল শুভেচ্ছা ফতুল্লায় মাদক স্পটে র‌্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক ‘পেনগান’ উদ্ধার বন্দরে স্কুল ভবনের নিচে ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস ব্যবসা: ঝুঁকিতে স্কুল পড়ুয়া শত শত শিশু নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধার ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ৩নং ওয়ার্ড যুবদল নেতা ফারহান আহমেদ রুবেলের ফুলেল শুভেচ্ছা

প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ 🪪

রোদ্রের প্রখরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠার প্রেক্ষাপটে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ।

শনিবার (১৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের তল্লা নিউক্লিয়াস স্কুলের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের আহবানে সাড়া দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও এডভোকেট এস এ বিপ্লব এবং সাধারণ সম্পাদক কবি ও শিক্ষক লুবনা আক্তার সুমির সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী, প্রতিবন্ধী ও সাধারণ পথচারীদের হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন কাব্য ছন্দ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাব্য ছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক কবি ও নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ, কবি তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়ে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করে। আমি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারাও যেন গরমে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ান। পানি, খাবার ও স্যালাইন বিতরণের মতো ছোট উদ্যোগই একটি তৃষ্ণার্ত মানুষকে প্রশান্তি দিতে পারে।

আম্বিয়া বেগম সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড রোদের প্রখরতা থেকে মানুষকে সামান্য স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102