শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফতুল্লা থানা যুবদল নেতা সালাউদ্দিন রানার অভিনন্দন নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম প্রিন্স মেম্বার প্রার্থী হিসেবে নয়,সমাজ সেবা করি আল্লাহর সন্তুষ্টির জন্য: রবিউল আউয়াল  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে।. বিদ্যুৎ-এর শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজিব “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের’ চেয়ারম্যান হওয়ায় বন্ধু রেজা রিপনের অভিনন্দন ১৭ বছর পর দেশ পেল প্রকৃত গণমুখী বাজেট’: উন্নয়নমুখী বাজেটকে রেজা রিপনের অভিনন্দন ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বাজেট: সোনারগাঁয়ে আনন্দ মিছিল কাঁচপুর শুভেচ্ছা হাসপাতালের এমডি মোস্তফা কামালের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে।. বিদ্যুৎ-এর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭২ 🪪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. তাহমিনা আখতার সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

গত মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালায় নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. তাহমিনা আখতারের এ অর্জনে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি গর্বিত। তাঁর নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে— এমনটাই প্রত্যাশা সবার।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ড. তাহমিনা আখতার একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ। তাঁর হাত ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

এ সময় ড. তাহমিনা আখতার বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী ও সংস্কৃতিবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করছি। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনকে ধারণ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ড. তাহমিনা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102