শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৭জুন) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন এর মিলাদ দোয়া ও শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, পর্যায়ক্রমে ভূইয়াপাড়া এলাকায় ১৭ নং ওয়ার্ড যুবদল, শহীদ বাপ্পি স্মরণী এলাকায় ১৮ নং ওয়ার্ড যুবদল ও বাবুরাইল এলাকায় ১৬ নং ওয়ার্ড যুবদলের উদ্দ্যোগে আয়োজিত মিলাদ দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য দোয়া করা হয়।
পরে নগরীর বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শত শত মানুষ এ খাদ্য বিতরণ কর্মসূচির সুবিধা গ্রহণ করেন।
এ সময় ১৮নং ওয়ার্ড যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার লোভ করেন নাই। তিনি স্বেচ্ছায় নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই। উনি সবসময় দেশের মানুষকে ভালোবাসতেন। জিয়াউর রহমানকে সাধারণ সিপাহী জনতা ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি বাংলাদেশে কৃষিবিপ্লব করেছেন। খাদ্য উৎপাদন দিগুণ করেছেন। তিনি শিল্পবিপ্লব করেছিলেন।
কর্মসূচি শেষে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি বিপ্লব, শিল্পায়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তাঁর সেই আদর্শকে ধারণ করেই আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।
জোসেফ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন